কুয়োর মধ্যে মিলল ২৫০০ বছর পুরনো ১৩ কফিন

ছবি: সংগৃহীত
মিশর পিরামিডের দেশ। সেখানে মমি খুঁজে পাওয়ার মধ্যে নতুন কিছুই নেই। তবে এবার অন্যান্য মমির থেকে খুঁজে পাওয়া এই কফিনের চরিত্র একেবারেই আলাদা। যা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে প্রত্নতাত্ত্বিকদের। কারণ কোনো পিরামিড নয় বরং একটি কুয়োর মধ্যে থেকে পাওয়া গেছে কফিনগুলোকে। তাও ১৩টি কফিনই একই সঙ্গে একটার ওপর একটা রেখে সাজানো ছিল অন্তত ৪০ ফুট গভীরতায়। তবে আড়াই হাজার বছরেও বিন্দুমাত্র প্রভাব পড়েনি কফিনগুলোর রঙে বা নকশায়। এমনকি এসবের কোনটিই ক্ষয়ে যায়নি বরং সেসব উদ্ধার করা হয়েছে একেবারেই অক্ষত অবস্থায়।
জানা গেছে, নীল নদের কোল ঘেঁষে মিশরীয় সভ্যতার অমূল্য নিদর্শন আবিষ্কারের খবর পেয়েই কৌতুহল চাপতে না পেরে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি এবং প্রত্নতত্ত্ব কাউন্সিলের মহাসচিব মোস্তাফা ওয়াজিরি। দু’জনেই ২৫০০ বছরের পুরনো কফিন থেকে বিস্মিত হয়ে যান। আড়াই হাজার বছর পেরিয়ে গেলেও কফিনগুলোর রঙ ও শিলালিপি একটুও ধূসর হয়ে যায়নি। আরো পড়ুন
Comments
Post a Comment