পাকা তালের এসব গুণ আগে জানতেন কি?

ছবি: পাকা তাল
চলছে বাংলা ক্যালেন্ডারের তালপাকা মাস। অর্থাৎ ভাদ্র মাস। এই সময় এতটা গরম পড়ে যে জনজীবন অতিস্ট হবার যোগাড়। তবে যাই হোক তাল পাকা গরমে তাল খাওয়ার কিন্তু অনেক সুবিধা আছে। এতে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। শহরে তালগাছ না থাকলেও বাজারে এরইমধ্যে পাকা তাল চলে এসেছে।
পাকা তালের রস থেকে নানা ধরনের পিঠা, গুড়, মিশ্রি, পায়েস তৈরি হয়। তালের মধ্যে থাকা বিভিন্ন খনিজ উপাদান ও পুষ্টিগুণ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অনেকে তো তাল দিয়ে জিলাপি, রসমালাই, রোল, পুলি পিঠা, তালের বড়া ইত্যাদিও তৈরি করেন।পাকা তালের খাদ্যপযোগী প্রতি ১০০ গ্রামে জলীয় অংশ ৭৭.২ গ্রাম, খনিজ ০.৭ গ্রাম, আঁশ ০.৫ গ্রাম, আমিষ ০.৭ গ্রাম, চর্বি ০.২ গ্রাম শর্করা ২০.৭ গ্রাম, ক্যালসিয়াম ৯ মিলিগ্রাম ও খাদ্য শক্তি ৮৭ কিলোক্যালরি রয়েছে। জেনে নিন এর স্বাস্থ্য উপকারিতাগুলো-
Comments
Post a Comment