পাসওয়ার্ড ফাঁসের আশংকা বাড়ছে, পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা

পাসওয়ার্ড ফাঁসের ঝুঁকি বাড়ছে। ছবি: সংগৃহীত
অনলাইন অ্যাকাউন্ট ও তথ্য সুরক্ষার জন্য পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। সাইবার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম ব্যবসা পাসওয়ার্ড হাতিয়ে নেয়া। দিন দিন দিন সাইবার সন্ত্রাসীরা বেশি সক্রিয় হয়ে উঠছে। তাই পাসওয়ার্ড ফাঁসের ঝুঁকি আরো বাড়ছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডো এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।
প্রতিষ্ঠানটি বলছে, মানুষের পাসওয়ার্ড, ইউজার নেইম, অন্যান্য গোপনীয় বিষয়গুলো ঝুঁকির মুখে পড়ছে। প্রতি ব্যক্তি কমপক্ষে গড়ে ১৯১ সার্ভিস ব্যবহার করেন, যাদের আবার সেগুলোতে থাকে পাসওয়ার্ড ও গোপনীয় অনেক কিছু। তাই বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দিচ্ছেন যে, একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা সঠিক কাজ নয়। আরো পড়ুন
Comments
Post a Comment